ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মনিরুজ্জামান বিপ্লব আর নেই

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০২:১১, ২৯ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বিপ্লব (৫০)আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মনিরুজ্জামান বিপ্লব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব খালেদুজ্জামানের ছেলে।

বৃহস্পতিবার রাতে বিপ্লবের ছোট ভাই গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টায় পৌর শহরের উত্তরবাজারস্থ নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে মাঠে মরদেহের প্রথম জানাযা ও দুপুর ২টায় গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT