ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মধ্যনগরে ৪৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ০৯:১০, ১৪ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের নয়টি গ্রামে ও দুইটি আশ্রয় কেন্দ্রের ৪৫০টি বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চাল, ডাল, তেল, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন ক্রয় করা হয়। সরেজমিনে গিয়ে বন্যার্তদের মধ্যে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী, সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে প্রমুখ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT