ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ২০মণ জাটকাসহ ট্রলার জব্দ

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে জব্দকৃত মাছ
ভোলায় কোষ্টগার্ডের অভিযানে জব্দকৃত মাছ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:১৪, ৫ ডিসেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০মণ জাটকা মাছসহ একটি ট্রলার ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড।বৃহস্পতিবার(৫ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেঁতুলিয়া নদীর উড়াব খালী এলাকায়  অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।চরমানিকা কোষ্টগার্ড ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার বলেন, বৃহস্পতিবার  তেঁতুলিয়া নদীর উপাস খালী এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রলার সহ ২০ মন জাটকা ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।জব্দকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোসেন মিনালের উপস্থিতে চর কচ্ছপিয়া ৮ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকতার উপস্থিতিতে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ট্রলারটির অর্থদন্ড দিবেন বলে মৎস্য কর্মকতা জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT