ঢাকা (ভোর ৫:৪৫) শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock শনিবার রাত ০১:১৯, ৮ আগস্ট, ২০২০

ভোলা সদর উপজেলায় বিশ পিচ ইয়াবাসহ মো.লিটন হাওলাদার (১৯), মো.হারুন পাটোয়ারী (২৫) ও মো.মিজানুর রহমান মিয়া (৩০) নামের তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ভোলা সদর থানার শিবপুর ইউনিয়ের ৩ নং ওয়ার্ডে এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো.লিটন হাওলাদার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালীকির্তী ১নং
ওয়ার্ডের মো.জাহাঙ্গীর হাওলাদারের ছেলে, মো.হারুন পাটোয়ারী ভোলা সদর উপজেলা শিবপুর
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো.সেলিমের ছেলে ও মো. মিজানুর রহমান মিয়া ভোলা সদর উপজেলা শিবপুর
ইউনিয়নের কালীকির্তী ১নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এস আই) (নিঃ) মোঃ
জাকির হোসেন, এস আই (নিঃ) মিলন হালদার, এস আই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে
ভোলা সদর থানাধীন শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.লিটন
হাওলাদার,মো.হারুন পাটোয়ারী ও মো.মিজানুর রহমান মিয়া নামের তিন যুবককে ২০ পিচ ইয়াবাসহ আটক
করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা
হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT