ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৪৬ বোতল মদসহ আটক ১

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock বৃহস্পতিবার রাত ১০:০৭, ২৫ নভেম্বর, ২০২১

সিলেট বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের নয়াদুবাগ হাসপাতাল এলাকা থেকে অফিসার্স চয়েস মদসহ শাহাবুদ্দিন (৪৫) নামে পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মাদক কারবারি শাহাবুদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার লাফাকোনা গ্রামের মৃত শফিক আলীর ছেলে।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১৪৬ বোতল অফিসার্স চয়েস জব্দ করে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাবুদ্দিনের তিন সহযোগী পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, অভিযানকালে পলাতক তিন মাদক কারবারিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT