ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গৌরীপুর আওয়ামী লীগের শ্রদ্ধা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ১১:১৪, ৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির নেতৃত্বে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ।

এতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর আওয়ামী লীগ নেতা শ্যামল দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT