ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফিটনেস বিহীন বাসের চাকা বিস্ফোরণ হয়ে ১ জনের মৃত্যু

ফিটনেস বিহীন বাসের চাকা বিস্ফোরণ হয়ে ১ জনের মৃত্যু

মো: শাকিল হোসেন শওকত মো: শাকিল হোসেন শওকত Clock বুধবার সন্ধ্যা ০৬:৪৭, ১৯ জুলাই, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ঘাগরা নামক স্থানে বাসের সামনের বাম দিকের চাকা বিস্ফোরণ হয়ে বাসটি খাদে পড়ে গিয়ে অজ্ঞাত ১ ব্যাক্তি নিহত হয়েছে।
১৮ জুলাই মঙ্গলবার আনুমানিক সকাল ১১.৩০ মিনিটের সময় নাগরপুর-ঢাকা রোডের ফিটনেস বিহীন এসবি লিংকের ১টি বাসের চাকা বিস্ফোরণ হয়ে খাদে পড়ে ঘটনা স্থলেই অজ্ঞাত ১ ব্যাক্তির মৃত্যুবরণ করে। এছাড়াও বাসের বেশ কয়েক জন যাত্রী এতে আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।
বাসটি নাগরপুর উপজেলার মামুদনগর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্য সকালে রওনা দিলে, সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান, নিহত অজ্ঞত ব্যক্তিটির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন মাধ্যমে তৎপরতা চালাচ্ছে নাগেরপুর থানা পুলিশ। মরদেহ দ্রুত সনাক্ত করে, পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT