ঢাকা (বিকাল ৩:৫৯) শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ন-হাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল হকের দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০৮:০৮, ১১ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী শামছুল হক (৭৫) বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২.৩০ মিনিট সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন “ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন”। তিনি মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

মরহুমের নামাজে জানাযা ১১ ডিসেম্বর সকাল ১১ টায় নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজে মরহুমের স্মৃতিচারন করেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউনিয় পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন খান স্বপন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি সামছুজ্জামান জামাল, সাধারন সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ বিএসসি, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নহাটা উচ্চ বিদ্যালয়ের পক্ষে সহকারী শিক্ষক আব্দুল্লাহ বিএসসি, নহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট কাজল মিয়া, প্রাক্তন ছাত্র সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, পরিবারের পক্ষে বড় ছেলে মোঃ সেলিম প্রমুখ। পরে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জানাযা নামাজে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন। জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী সহ চার ছেলে দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT