ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নড়াইলের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করলেন ডিসি

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার রাত ১০:৫০, ৪ মে, ২০২১

নড়াইলে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সহায়তা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণির দুইশত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেটে ১০কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল দেয়া হয়।

করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, এনডিসি জাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT