ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন

নওগাঁ জেলা ২৫৪১ বার পঠিত

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock রবিবার রাত ১০:১৬, ১২ জুলাই, ২০২০

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রী সামছুননাহার (৪৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৫৫) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার আসর নামাজের সময় স্ত্রী সামছুননাহার নামাজ পরার সময় স্বামী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করে। এসময় গুরুত্বর আহত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে। স্থানীয় লোকজন আহত সামছুননাহারকে উদ্ধর করে হাসপাতালে নেয়ার সময় পথমধ্যে মারা যায়। তবে কি ধরনের পারিবারিক কলহ ছিল তা তৎক্ষনাত জানা যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের কথা শুনছি। মূলত কিভাবে ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যা সোয়া সাতটায় এরির্পোট লেখা পর্যন্ত পুুলিশ ঘটনাস্থলেই ছিলো।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT