ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নানার বাড়ি থেকে ফেরা হল না সালেহার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শনিবার রাত ১০:৪৬, ২৫ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেচনী গ্রামে শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নানার বাড়ির পিছনে ডোবার পানিতে ডুবে সালেহা নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সে ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের শায়েখ ইলিয়াস আহমদ রাজাপুরী হুজুরের ২য় ছেলে কুয়েত প্রবাসী মুফতি আবুল ফাতাহ এর ছোট মেয়ে।

এলাকাবাসী ও শিশুটির চাচা মুহাদ্দিস আবু আনাছ বিন ইলিয়াছের সূত্রে জানা যায়,দিরাই উপজেলার সেচনী গ্রামে কুয়েত প্রবাসী আবুল ফাতাহের মেয়ে সালেহা শনিবার বেলা দেড়টার দিকে নানার বাড়ির উঠানে একাকী খেলাধূলা করছিল।

খেলতে খেলতে এক পর্যায়ে সে নানার বাড়ির পিছনে ডোবার পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। খোঁজাখুজি করে ওই শিশুটির পরিবারের লোকজন ওইদিনই ডোবা থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT