ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগারপুরে কমরেড আসলাম উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:৩৯, ৮ মার্চ, ২০২০

নাগারপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগারপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের কমরেড আসলামউদ্দিন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শাহানাজ আক্তার শিল্পী এর সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিক এর সনঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

এ সময় আরো উপস্থিত ছিলেন সলিমাবাদ পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, সলিমাবাদ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল কান্তি বিশ্বাস, সলিমাবাদ ইউনিয়নের সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলু, অবসর প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর  মোঃ মীর রেজাউল ইসলাম, বনগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফেরদৌস আলম মোল্লা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের মোঃ মনির হোসেন।

রবিবার সকাল থেকে দুপুর  পর্যন্ত নানা ইভেন্টের  প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT