ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগরপুরে ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা আহত 

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বুধবার সন্ধ্যা ০৬:৪৪, ১ ডিসেম্বর, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা গুরুতর আহত হয়েছে।

টাঙ্গাইল-নাগরপুর সড়কের খোয়ার ঘাট নামক স্থানে ১ ডিসেম্বরের সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে ১ মহিলা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঘুনীজগমতীর আব্দুল মিয়ার স্ত্রী রিতা (৪৫) প্রতিদিনের ন্যায় ভিক্ষাবৃত্তি করতে বের হলে আজ উপজেলার খোয়ার ঘাট নামক স্থানে রাবেয়া ব্রিকসের কাদের মোল্লার ইট খোলার ট্রাক্টর চালক আরিফের গাড়ি চাপায় গুরুতর আহত হলে, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেলা হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, আর কত লোক, এসব অবৈধ ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালে প্রশাসনের টনক নড়বে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT