ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় মহান মুক্তিযোদ্ধা দিবস পালিত

নওগাঁ জেলা ২৫২২ বার পঠিত
নওগাঁয় মহান মুক্তিযোদ্ধা দিবস পালিত
নওগাঁয় মহান মুক্তিযোদ্ধা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৫৬, ১ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি:  বর্নাঢ্য র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় মহান মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে রবিবার বেলা ১১টায় একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল-রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানি, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা মিরাজ আনসারী, মুক্তিযোদ্ধা ফরুকসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT