ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় তিনদিন ব্যাপী আয়কর মেলা শুরু

নওগাঁ জেলা ২৫০৭ বার পঠিত
নওগাঁয় তিনদিন ব্যাপী আয়কর মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:১৫, ১৭ নভেম্বর, ২০১৯

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, সমৃদ্ধির
সোনালী দিন-আনতে হবে আয়কর দিন’ স্লোগানে নওগাঁয় তিন
ব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে নওগাঁ উপকর কমিশনার সার্কেল ৩,৪ ও ৫ এর আয়োজন
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ সার্কেল-৩ সহকারী কর কমিশনার নজর“ল ইসলাম এর সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, কর অঞ্চল রাজশাহী কর কমিশনার ড. খন্দকার মোঃ
ফেরদৌস আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী
বকু, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর
সার্কেল লিমন রায়, জেল সুপার শাহ আলম, নওগাঁ চেম্বার অব কর্মাস
এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, কর আইনজীবি
সমিতির সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত
ছিলেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT