ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় ডিসি গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ জেলা ২৫০৫ বার পঠিত
নওগাঁয় ডিসি গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
ছবিঃ  এম এ ইউসুফ, নওগাঁ  প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:৪৩, ২০ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ  প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসক ও জেলা টেনিস কমিটির সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্মীতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন প্রমুখ। টুর্নামেন্টে দেশের ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বগুড়া স্টেশন ক্লাব ৮-৪ সেটে বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম ঢাকাকে হারিয়ে বিজয়ী হয়। আজ ২০অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT