ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় ডিসি অফিসের কর্মচারীদের কর্মবিরতী

নওগাঁ জেলা ২৫১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৪২, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধি: সরকারী দপ্তরে কর্মরত কর্মচারীদের (গ্রেড
১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবীতে নওগাঁয় পূর্ন
দিবস পর্যন্ত কর্মবিরতী পালন করছে ডিসি অফিসের কর্মচারীরা। মঙ্গলবার (২৫
ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কালেকটরেট
সহকারী সমিতি জেলা এই কর্মবিরতি পালন করছে। এসময় কর্মবিরতি চলাকালে
বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রেজানুর রহমান ও
সাধারন সম্পাদক সুবল চন্দ্র, সদস্য ইয়াছিন আলী, মকবুল হোসেন, ফরিদ উদ্দীন
প্রমুখ নেতৃবৃন্দরা। এসময় বক্তরা বলেন, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের
কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,
সহকারী কমিশনার (ভৃমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী ও
বেতন গ্রেড উন্নতি করণের দাবী জানান। এছাড়াও তাদের এই যৌক্তিক দাবী মানা
না হলে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারী পূর্ন দিবস কর্মবিরতী পালন করবে। তাতেও
যদি তাদের দাবী মানা না হয় বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করবেন বলে
জানান তারা। কর্মবিরতি চলাকালে সেবা নিতে আসা মানুরষরা চরম বিপাকে পড়তে
দেখা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT