ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক ৪

নওগাঁ জেলা ২৫২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:০৬, ১৮ এপ্রিল, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ২শ’ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানাগেছে, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান (বিপিএম বার) এর নির্দেশ ক্রমে ওসি ডিবি কে, এম শামসুদ্দীন এর দিক নির্দেশনায় শনিবার সকালে ডিবি’র এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জেলার বদলগাছী থানাধীন চাংলা গ্রামে অভিযান চালিয়ে নওগাঁ সদর থানাধীন আবাদপুর গ্রামের মোঃ আসাব্বর হোসেনের ছেলে মোঃ সুমন হোসেন (৩০), বদলগাছী থানাধীন রনাহার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ শাহিন (৩৮) ও শাহিনের স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম (২৪) কে আটক করা হয়। ওই সময় তাদের কাছে থাকা ১১৫ (একশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের মৃতঃ কাজেম উদ্দিনের ছেলে মোঃ মকবুল হোসেন ( ৬৫) কে বদলগাছী উপজেলার রনাহার গ্রামে থেকে ১৩০ ( একশত ত্রিশ)  পিচ ইয়াবা ট্যালেট সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ব্যাপারে ডিবি এস আই মোঃ মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT