ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁ জেলা ২৪৮২ বার পঠিত
নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ছবিঃ এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৪:৩২, ২২ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় নওগাঁ টেনিস ক্লাব চত্ত্বরে নওগাঁ টেনিস ক্লাবের আয়োজনে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন।

এ সময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমানের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান,সাবেক এমপি শাহিন মোনয়ারা হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, টেনিসক্লাবের সাধারন সম্পাদক কাজী আবু সাঈদ প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলায় ঢাকা অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ান ও নওগাঁ টেনিস ক্লাব রানার্স আপ হয়। উল্লেখ্য ১৬ টি দল নিয়ে এ টুর্নামেন্টের খেলা গত ১৮ অষ্টোবর থেকে শুরু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT