ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

নওগাঁ জেলা ২৫১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০১:৫৭, ২৮ জুন, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মান্দা থানাধীন কালিকাপুর মধ্যপাড়া গ্রামের ইয়াদ আলী প্রামানিকের ছেলে হাসান মতিউর রহমান (২৫), একই থানাধীন বড় বেলাদহ গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুরুল ইসলাম মনি (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলদবাড়ী গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধা ৬ টার দিকে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি কে, এম শামসুদ্দীনের নের্তৃত্বে এসআই মিজানুর রহমান মিজান, এএসআই গোলাম রাব্বানী, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ জেলার মান্দা থানাধীন কুসুম্বা সীমানা হাউজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছে থাকা ৪ শ’ (চার শত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এবিষয়ে আজ শনিবার বিকেলে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT