ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁর পোরশায় ট্রলি দুর্ঘটনায় যুবক নিহত

নওগাঁ জেলা ২৪৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০২:৩৭, ১৪ জানুয়ারী, ২০২০

নওগাঁ প্রতিনিধি:   নওগাঁর পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি দুর্ঘটনায় জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মজিবর নামে আরও একজন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলায় ছাতনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল একই উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, দুপুরে সরাইগাছি থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি চালিয়ে নিতপুরের দিকে যাচ্ছিলেন জুয়েল ও মজিবর। পথে ছাতনতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিচাপায় ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং মজিবর আহত হন। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT