ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock বুধবার দুপুর ০১:১৪, ১৯ আগস্ট, ২০২০

নওগাঁর আত্রাইয়ে চাঁন্দের বিলে বিদ্যুৎপৃষ্টে হয়ে আলেফ (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলেফ উপজেলার চৌবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলেফ মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে চাঁন্দের বিলে বালুবাহী নৌকা নিয়ে যাচ্ছিলো।
এসময় বিলের মধ্যে থাকা ৩৩ হাজার ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তার অনেকটা পানি ছুই ছুই অবস্থায় থাকলেও তা দেখতে না পাওয়ায় নৌকা নিয়ে যাওয়ার সময় তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT