ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশা থানার ওসির ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার রাত ০২:২৭, ২০ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৯ জুন রোববার রাত সাড়ে ৮টার দিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয়স্থ শতাধিক অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার এস আই সোহেল মাহমুদ, সাংবাদিক মো. মিঠু মিয়া, সাংবাদিক মোবারক হুসাইন, পুশিশ সদস্য মোঃ ফয়সাল মিয়া, মোঃ সাদিকুর রহমান, আপন বিশ্বাস প্রমুখ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান উপজেলার ধনবান মানুষদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে, যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার অনুরোধ জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT