ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৬, ৩১ মে, ২০২২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ধর্মপাশা উপজেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে-মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধর্মপাশা থানা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি শরফরাজ খাঁন পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক মোবারক হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ধর্মপাশা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সহ-সভাপতি রাউফুল ইসলাম চৌধুরী, মোঃ টিটু মিয়া,আশরাফুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক, কিবরিয়া মজুমদার, রাবেল সরকার, জুটন দাষ, সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ টিটু, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক চায়না সুলতানা, মুক্তিযোদ্ধার সন্তান অসিত চন্দ্র সরকার, রঞ্জিত সরকার, মোঃ ইউসুফ, সাইফুল ইসলাম, জুলহাস মিয়া প্রমুখ।

মতবিনিময় ও আলোচনা সভা শেষে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ধর্মপাশা উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানগন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT