ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

মোবারক হোসাইন,সুনামগঞ্জ মোবারক হোসাইন,সুনামগঞ্জ Clock সোমবার বিকেল ০৪:৫৯, ২৮ জুন, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (৩২) ও একজন আয়া (২৩) করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কোভিড ১৯সংক্রমণের শুরু থেকে আজ সোমবার (২৮জুন) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,সর্দি জ্বর,শরীর ব্যথা ও কাশিতে আক্রান্ত হয়ে গতকাল রবিবার (২৭জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন আয়াসহ আটজন করোনা ভাইরাসে আক্রান্ত কী না তা জানার জন্য হাসপাতালে এন্টিজেন পরীক্ষা করান। এই আটজনের মধ্যে একজন নার্স ও একজন আয়ার শরীরে করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.এমরান হোসেন বলেন,করোনায় আক্রান্ত নার্স ও আয়া এই দুজন হোম আইনোলেশনে রয়েছেন।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন,করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT