ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় নিষিদ্ধ কিরণ মালার চাঁই পুড়িয়ে ধ্বংস

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার বিকেল ০৫:৫২, ৮ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ পূর্ব বাজার থেকে আজ রোববার দুপুরে প্লাস্টিকের পানীয় বোতল দিয়ে তৈরি মাছ শিকারের ফাঁদ তিন শতাধিক নিষিদ্ধ কিরণ মালার চাঁই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন। পরে জব্দ করা এসব অবৈধ কিরণ মালার চাঁই ওইদিনই উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,সাংবাদিক ফারুক আহমেদ,মোবারক হোসেন, সোহান আহমেদ প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT