ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার বিকেল ০৪:২৭, ৩০ এপ্রিল, ২০২০

মোবারক হোসাইন,ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে অত্র উপজেলায় যোগদানকৃত নবাগত ইউএনও মোঃ মুনতাছির হাসানের সঙ্গে আজ বেলা পৌনে দুইটার সময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত ইউএনও এ উপজেলার বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকের সার্বিক সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ন-সম্পাদক সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহাম্মেদ। উপস্থিত ছিলেন,সোহেল রানা,লিপু মজুমদার,সাদ্দাম হোসেন,মোবারক হোসাইন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT