ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ০১:৩২, ১৩ ডিসেম্বর, ২০২১

ঋণ খেলাপি সহ নানাবাদি কারণে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত সময়সীমা ছিল রবিবার (১২ডিসেম্বর)।

মনোনয়নপত্র বাছাইয়ের দিনে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী সাকের হোসেন সাগর, হারুন অর রশিদ,ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী আবদুল আলীম ও উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শহীদ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আগামি ৫জানুয়ারি এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মুক্তার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT