ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের মাঝে ঋণের চেক হস্তান্তর

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার বিকেল ০৫:৪৭, ৮ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়তনে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত চারজন পল্লী উদ্যোক্তা সদস্যদের মধ্যে আট লাখ ৫০হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।

(৮ আগস্ট) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিআরডিবির ধর্মপাশা উপজেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল মামুন চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ কুমার ভট্রাচার্য প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT