ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার সন্ধ্যা ০৭:২৯, ৪ মে, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আজ সোমবার বেলা দেড়টার দিকে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জয়শ্রী ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। সভায় জয়শ্রী ইউনিয়নে কৃষকদের বোরো জমির ধান কর্তনের অগ্রগতি, ফসলরক্ষা বাঁধ রক্ষাকরণ, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ইউপি সচিব এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য মুখলেছুর রহমান, শাহাব উদ্দিন, স্বপন মিয়া, তাজ উদ্দিন,বাবুল মিয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য নিলুফার ইয়াসমীন, পুস্প আক্তার, রুমা আক্তার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT