ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার দুপুর ০২:৪৮, ২ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ মে) বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো.আ. বারীর দিকনির্দেশনায় এসআই (নি.) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি আ.বারীর যোগদান, অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করতে গেলে এক নারী যাত্রী পুলিশ দেখে বাসের পেছন দিক দিয়ে নেমে একটি শিশুকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে সঙ্গীয় নারী পুলিশের সহায়তায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম ফাতেমা (৫০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা নং-০৩, রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT