ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ১৩ মামলার আসামী শীর্ষ ডাকাত পিশা রাসেল গ্রেফতার

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার দুপুর ০২:৪২, ১৮ জুন, ২০২১

দাউদকান্দি –চান্দিনা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.জুয়েল রানা ও মডেল থানার অফিসার–ইন–চার্জ মো.নজরুল ইসলাম এর নির্দেশে চৌকশ উপ–পরিদর্শক (এসআই) মো.নাজমুল হোসেন সঙ্গীয় অফিসার এএসআই শামীম,এএসআই ফিরোজ ও এএসআই মোশাররফ ও সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পৌরসভার দোনারচর সরকার বাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ ডাকাত রাসেল ওরফে পিশা রাসেলকে গ্রেফতার করেন।

অফিসার–ইন–চার্জ মো.নজরুল ইসলাম জানান,”রাসেল ওরফে পিশা রাসেল দীর্ঘদিন যাবৎ দাউদকান্দি গোমতী নদীতে ডাকাতি ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লাল বালু বোঝাই ব্লাকহেড থেকে চাঁদাবাজিসহ জাহাজের স্টাফদের মারধর করে আসছিলো।অবশেষে পিশা রাসেলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩ টি মামলা আছে।“




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT