ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শন করলেন কুমিল্লা’র ডিসি

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার দুপুর ০৩:৩০, ৫ মে, ২০২১

মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ ও ভূমিহীনদের ভূমি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলায় মোট ৫২ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরগুলো বাস্তবায়নে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

এসব ঘরের গুণগত মান দেখতে আজ বুধবার দুপুর ১ টায় এ উপজেলায় সরেজমিনে পরিদর্শনে আসেন জেলার ডিসি মোহাম্মদ কামরুল হাসান। ইলিয়টগঞ্জ, আমিরাবাদ ও গোলাপেরচর গুচ্ছগ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান,” মুজিবর্ষ উপলক্ষে মাননীয়  প্রধানমন্ত্রী কুমিল্লা জেলায় গৃহহীনের ১৬৯২ টি ঘর বরাদ্দ দিয়েছেন।দাউদকান্দি উপজেলায় ৫২ টি ঘর বরাদ্দ দিয়েছেন।

ঘরগলোর নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া ঐতিহ্যবাহী গোমতি নদীর নাব্যতা ফিরাতে কাজ করার কথাও জানান।

গৃহহীনদের গুচ্ছগ্রামের ঘর পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,দাউদকান্দি সার্কেল এএসপি মো.জুয়েল রানা,ভাইস–চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, অফিসার–ইন–চার্জ মো.নজরুল ইসলাম,আব্দুস সালাম চেয়ারম্যান, মাসুদ আলম চেয়ারম্যান, মঈন চৌধুরী চেয়ারম্যান, জামাল চৌধুরী চেয়ারম্যান,সদর উত্তর আ.লীগ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মো. আল–আমিন, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, ঠিকাদার সিএম ফারুক,কাদির মেম্বার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT