ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ড.মোশাররফের জন্য মসজিদে মসজিদে দোয়া

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার রাত ১১:০৪, ২ এপ্রিল, ২০২১

সস্ত্রীক করোনায়(কোভিড–১৯) আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটি সিনিয়র সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী বিলকিস হোসেন।

শুক্রবার বাদ জুমা‘র নামাযের পর তার নির্বাচনী এলাকা কুমিল্লার দাউদকান্দি –মেঘনার সকল মমসজিদে তার আশু আরোগ্যতা লাভের জন্য মুনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন বিভিন্ন মসজিদের মুসুল্লিরা।

দাউদকান্দি পৌর বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল সুমন বলেন,”স্যারের সার্বক্ষণিক অবস্থা আমরা খোঁজখবর রাখছি।সকলের কাছে দোয়া চাই–আল্লাহ যেনো স্যারকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন“।

এ দিকে তার ছেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড.খন্দকার মারুফ হোসেন তার বাবা–মায়ের আশু রোগমুক্তি কামনা করে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT