ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

টাঙ্গাইলে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট জহুরুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৭:২৩, ২২ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটায় ইউনিয়নের পালপাড়া গ্রামে থেকে আজ ভোরে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট জহুরুলকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে, নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ ওসি এর দিক নির্দেশনায় এসআই অশোক ভূষণ সাহার নেতৃত্ব এএসআই মো. জাহাঙ্গীর, কনস্টেবল তোরাব আলী, ২২ জানুয়ারী শনিবার ভোর ৪.০৫ মিনিটের সময় গয়হাটায় ইউনিয়নের পাল পাড়া একটি অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার পাল পাড়ার মো. জব্বার মিয়ার ছেলে মো. জহুরুল (৪০)কে তার বসত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্য মজুদকৃত ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশের চৌকস দলটি।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ নং ক্রমিকে ২২/০১/২০২২ তারিখে নাগরপুর থানায়, একটি নিয়মিত মাদক মামলা দায়েরে করা হয়েছে।

এছাড়াও তাকে বিজ্ঞ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT