ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ছোট বোনের গায়ে হলুদে বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো ভাইয়ের মৃত্যু 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০২:০১, ২৯ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাত ভাই আব্দুল ওয়াদুদ (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে আগামীকাল শুক্রবার আব্দুল ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ের আয়োজন করা হয় বাড়িতে। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রস্ততির সময় ওয়াদুদ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহতের চাচাতো ভাই শাহীন আলম বলেন গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কুদ্দুস ঢাকায় নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা গেল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT