ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চরফ্যাশনে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সন্ধ্যা ০৭:৫১, ২৯ জুন, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় মো.আবুল হাসান হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দুলার হাট থানার আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকান এলাকার পাকা সড়কের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.আবুল হাসান হাওলাদার উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৬ নং ওয়ার্ডের মৃত মাওঃ আবু তাহেরের ছেলে।

দুলার হাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দুলার হাট থানার উপ-পরির্দশক(এসআই) মো. সিরাজুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এবং ফোর্সদের
নিয়ে দুলার হাট থানার আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকান এলাকা অভিযান চালিয়ে মো. আবুল হাসান হাওলাদার নামের এক যুবককে এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়েছে।

দুলার হাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT