ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০৯:৩৪, ১৮ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।

এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকা।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দ বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT