ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে মাদকের দায়ে স্বামী-স্ত্রীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বিকেল ০৫:৪৮, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মোঃ আব্দুল মান্নান (৪০) ও নাছিমা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। দন্ডপ্রাপ্ত দুজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে।

এর আগে বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজা সহ মোঃ আব্দুল মান্নান ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে আব্দুল মান্নানকে ১ বছর কারাদণ্ড ও এবং ২ হাজার টাকা অর্থদণ্ড ও নাছিমা বেগমকে ১৬ মাস কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন,জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT