ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৫০, ২৯ আগস্ট, ২০২০

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিঁখা গ্রামে (২৯ আগস্ট) শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে উল্লেখিত গ্রামের আব্দুল সোবাহানের মেঝো ছেলে বাদশা মিয়া (২৭) ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার অটো রিক্সাটিতে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে বাদশা মিয়া ৭ ভাইয়ের মাঝে মোঝো ছেলে। সে অটো চালিয়ে সংসার চালাতো। মৃত্যুকালে সে ছোট ছোট ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT