ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ১০:২০, ৩০ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলাধীন ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর কান্দাপাড়া গ্রামের আবুল হাশিমের শিশু কন্যা মোছা: পপি খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে বাড়ির সামনের পুকুরে লাশ ভাসতে দেখা যায়।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT