ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:৫২, ২৬ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নেজামুল হক ও নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ নেজামুল হক, ব্যাংকার রুহুল আমিন, লায়ন সুবল মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম বারী প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT