ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে এক রাতেই চুরি সাতটি গরু!

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ। ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ। Clock মঙ্গলবার রাত ১১:২২, ৮ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে গরু চুরির ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার অচিন্তপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের (৪৩) বাড়ি থেকে সাতটি গরু চুরি হয়েছে। এর আগে ৪ মার্চ দিন দুপুরে পৌরসভার মধ্য ভালুকার আব্দুল গণির একটি গরু চুরি হয়।

আমিনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে গোয়াল ঘর থেকে তার দুটি গরু ও চাচাতো ভাই মানিক মিয়ার পাঁচটি গরু চোরে নিয়ে যায়। চুরি হওয়া ৭টি গরুর মুল্য হবে প্রায় ৬ লক্ষ টাকা।

মধ্য ভালুকা এলাকার আব্দুল গণি জানান, তার গরু চুরির ঘটনায় সি.সি ক্যামেরার ভিডিও ফুটেজসহ গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাতটি গরু চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT