ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে প্রাথীদের মাঝে প্রতিক বরাদ্দ

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার রাত ০১:০৭, ২৪ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের প্রাথিদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে ৫ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ করেন রির্টানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ নির্বাচনে ৩ জন দলীয় ও ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

প্রতিক প্রাপ্তরা হলেন-আওয়ামীলীগ মনোনীত মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টির এ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিসিএস কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান (ট্রাক) ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ (আপেল) প্রতিক পেয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT