ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

খানসামায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৪৮, ১৬ জুলাই, ২০২০

দিনাজপুরের খানসামায় ছাত্রলীগের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, পাকেরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীম, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সুমন শাহ, পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা বিজয় শংকর রায়, পাকেরহাট বিএম কলেজ ছাত্রলীগ নেতা রাশেদ সহ ছাত্রলীগের নেতাকর্মী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT