ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের পার্শ্বস্থ জিলাপিতলা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock বৃহস্পতিবার রাত ১০:৪০, ৫ নভেম্বর, ২০২০

আজ বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি জিলাপিতলা নামক স্থানে মহাসড়কের পাশ্বস্থ বিলের ধার থেকে থেকে আনুমানিক (৪০) বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা মৃতদেহটিকে শনাক্ত করতে পারেনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT