ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ৩ যুবক গ্রেফতার

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হওয়া ৩ মাদক ব্যবসায়ী ( মাঝের ৩ জন)
কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হওয়া ৩ মাদক ব্যবসায়ী ( মাঝের ৩ জন)

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৮:২১, ৪ মার্চ, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পয়ত্রিশ (৩৫) বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হওয়া ৩ মাদক ব্যবসায়ী ( মাঝের ৩ জন)

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হওয়া ৩ মাদক ব্যবসায়ী ( মাঝের ৩ জন)

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ০৪/০৩/১৯ তারিখ রাত্রিতে কালীগঞ্জ থানার গোড়ল ফকিরটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫(পয়ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী হারাগাছ মেট্রোপলিটন থানাধীন বেনুঘাট এলাকার মোঃ মকবুল হোসেন এর পুত্র বাদশা মিয়া (৩২), জয়দেব পূর্ব পাড়ার শ্রী হরেন চন্দ্রর পুত্র মিঠুন রায় (২৫), গঙ্গাচড়া থানাধীন তালুক হাবু তাতীপাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমান এর পুত্র সেলিম মিয়া (২৯) কে কোডিন সমৃদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান,
গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে পয়ত্রিশ (৩৫) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT