ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কারাবন্দীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা

নওগাঁ জেলা ২৫৬৮ বার পঠিত
কারাবন্দীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:১৭, ৮ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কারাবন্দীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নওগাঁ জেলা কারাগার চত্ত¡রে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগারের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ।
নওগাঁ জেল সুপার শাহ আলম খান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম, জেলার দেব দুলাল কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন । অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রায় দেড় হাজার কারাবন্দীদের সম্মুখে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT