ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কাবিটা ও ভিজিডি বরাদ্দ নিয়ে বাকবিতন্ডা : মারপিটের শিকার ইউপি সদস্য

ইউপি সদস্যকে মারপিট করায় প্রতিবাদ সভা
ইউপি সদস্যকে মারপিট করায় প্রতিবাদ সভা

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বৃহস্পতিবার সকাল ১০:৫৩, ৬ জুলাই, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে।
আর এই মারপিটের ঘটনা জানাজানি হলে ৫ জুলাই (বুধবার) বিকালে উপজেলার ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মারপিটের শিকার ইউপি সদস্য নুরুন্নবী বেপারী। আরও বক্তব্য রাখেন, কাজী লাবলু, সুজন, জাহাঙ্গীর, সুমন বর্মন প্রমুখ।

উল্লেখ্য গত মঙ্গলবার ২৭ জুন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ হল রুমে ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুন্নবী বেপারীর সাথে কাবিটা ও ভিজিডি বরাদ্দ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT