ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কর্মহীন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে খন্দকার আছাব মাহমুদের পাঠানো খাদ্য সামগ্রী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১০:০৫, ৩০ এপ্রিল, ২০২০

মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পরেছেন অনেক মানুষ। নাগরপুর উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ। খন্দকার আছাব মাহমুদের এ খাদ্য সহায়তার অংশ হিসেবে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বাটরা, কোকাদাইর, সারেংপুর, কাজীরপাচুরিয়া ও মাইলজানি গ্রামে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খন্দকার আছাব মাহমুদের পক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন ও সারেংপুরের খন্দকার তোফাজ্জল হোসেন ডিটুল এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পরিবহন শ্রমিকসহ ১৪৫ টি কর্মহীন পরিবারের হাতে চাউল, ডাউল, তেল ও লবন সম্বলিত প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT